ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

খুমেক ল্যাবে আরও এক ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত

খুমেক ল্যাবে আরও এক ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৯:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে পিসিআর মেশিনে আরও এক ব্যক্তির করোনা টেস্টের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনাক্ত হওয়া ওই রোগীর (৩৫) বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

মঙ্গলবার সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুমেক উপাধ্যক্ষ জানান, আজ খুলনা বিভাগের মোট ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের পজেটিভ পাওয়া গেছে। বাগেরহাটের শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত ৫/৬ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার হালকা জ্বরসহ খুসখুসে কাসির উপসর্গ থাকায় করোনা টেস্ট করা হয়। তিনি এখন বাড়িতে আছেন।

মঙ্গলবার পর্যন্ত খুমেকে করোনা টেস্ট হয়েছে ২৭৫টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনায় একজন, বাগেরহাটে একজন, নড়াইলে একজন ও যশোরে একজন করে শনাক্ত হয়েছেন। এ ছাড়াও আইইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে খুলনা বিভাগে করোনাআক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ জনে।

আরও পড়ুন

×