ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

দিনাজপুরে ৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে ৭ জনের করোনা শনাক্ত
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৯:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) দিনাজপুরে ৭ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫টি জেলায় ১৫ জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলায় ৭ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, নবাবগঞ্জ উপজেলায় ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন রোগী রয়েছে। 

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম রাতে বলেন, এ বিষয়ে আমাদের একটি মিটিং চলছে। মিটিং শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

×