ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কুমিল্লায় নতুন করে ৯ জন করোনাআক্রান্ত শনাক্ত

কুমিল্লায় নতুন করে ৯ জন করোনাআক্রান্ত শনাক্ত
×

প্রতীকী ছবি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ১০:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লা জেলায় নতুন করে নয়জনের শরীরে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) জীবাণু শনাক্ত করা হয়েছে। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় সাতজন এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুইজন রয়েছেন। এছাড়া বুড়িচং উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা ও চান্দিনা উপজেলায় একজন করে রোগী রয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, দেবিদ্বার উপজেলায় করোনায় মৃত জীবন সাহা পাশের চান্দিনা বাজারের দত্ত ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করিয়েছিলেন। তার রক্ত ড্র করা ১৮ বছরের নারী প্যাথলজি স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন।

কুমিল্লায় এখন পর্যন্ত ১৭৬ জনের করোনা উপসর্গের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৬টি টেস্ট রিপোর্ট হাতে পেয়েছে সিভিল সার্জন কার্যালয়।

আরও পড়ুন

×