ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ২১:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বামী হাফিজুল ইসলাম (৩৭)। 

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের গাবতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি মেহেরপুর, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহ্ দ্বারা খান জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। কোলা গ্রামের গাবতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী হালিমা খাতুন। স্বামী হাফিজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস কর্মীরা। 

আরও পড়ুন

×