ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সাতকানিয়া লকডাউন

সাতকানিয়া লকডাউন
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ২৩:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার বিস্তার ঠেকাতে বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকর কমপ্লেক্স ও থানা প্রশাসনের সাথে পরামর্শক্রমে এই নির্দেশনা দেন।

লকডাউন চলাকালীন স্ব স্ব এলাকায় করোনা মহামারির বিস্তার রোধ ও প্রাদুর্ভাব থেকে জনগণকে মুক্ত রাখতে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


আরও পড়ুন

×