শনিবার সকাল থেকে পঞ্চগড় জেলা লকডাউন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ১১:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পঞ্চগড় জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১০ টা থেকে এই লকডাউন কার্যকর করা হবে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে জেলার তেঁতুলিয়া উপজেলায় এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা ফজলুর রহমান জানান, তেঁতুলিয়ার এক জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৫ জনের ফলাফলে করোনা সনাক্ত পাওয়া যায়নি। বাকিদের ফলাফল এখনও পাওয়া যায়নি।
