কলমাকান্দায় প্রথম দুইজন করোনাআক্রান্ত শনাক্ত
প্রতীকী ছবি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ১১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নেত্রকোণার কলমাকান্দায় প্রথমবারের মতো দুইজনের শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ এসেছে।
করোনা শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজনের বাড়ি সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তিনি একজন নারী। তার বয়স ৩৪ বছর। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। অপরজন একজন পুরুষ। তার বয়স ২৮ বছর। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ুদার হিসেবে কাজ করেন।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ সব বিষয় নিশ্চিত করেছেন।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন জানান, উপজেলা থেকে ১২ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুইজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। বাকি ১০ জনের রিপোর্ট নেগেটিভ।
