ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ত্রাণের চাল ওজনে কম দেওয়ায় জেলা পরিষদের সদস্য আটক

ত্রাণের চাল ওজনে কম দেওয়ায় জেলা পরিষদের সদস্য আটক
×

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ১২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কিশোরগঞ্জের কটিয়াদীতে ত্রাণের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮৭ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা পরিষদ থেকে করোনার প্রভাবে কর্মহীন ৪৫০ মানুষের জন্য ৪৫০০ কেজি চাল বরাদ্দ হয়। জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও দেওয়া হয় ৮ থেকে ৯ কেজি করে। এমন অভিযোগে উপজেলা প্রশাসন ও পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

কটিয়াদী থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ত্রাণের চাল ওজনে কম দেওয়ায় সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

অভিযুক্ত কামরুজ্জামান বলেন, বালতি দিয়ে চাল মেপে প্যাক করার কারণে উনিশ-বিশ হতে পারে, কিন্তু আমি চাল আত্মসাৎ করিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরীফ বলেন, ইউএনও এবং ওসি সরেজমিনে তদন্ত করে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×