ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কুড়িগ্রামে আরও ৪১ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রামে আরও ৪১ জন হোম কোয়ারেন্টাইনে
×

কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ২৩:০০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ২৩:১৩

কুড়িগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এমন সন্দেহভাজনদের সংখ্যা বাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা মানুষের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে শনিবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪০২ জন। এছাড়া ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর মেয়াদ শেষ হওয়ায় ৩৪৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান শনিবার সকালে সমকালে এসব তথ্য জানান।

তিনি জানান, এ সময়ে নতুন করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে করোনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি।

সিভিল সার্জন জানান, গত ৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিকেল পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে রৌমারীর ১৭ বছর বয়সী এক কিশোর এবং ফুলবাড়ীর ৩০ বছর বয়সী এক যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় তাদের সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ড রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×