ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

৮৭৫ পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিল ঢাকা জেলা প্রশাসন

৮৭৫ পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিল ঢাকা জেলা প্রশাসন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১১:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস সংকটে ঢাকা মহানগরীসহ জেলার সব উপজেলায় ৮৭৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী কর্মহীন ৮৭৫ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এদিকে জেলার প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় শনিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬১টি মামলা এবং ৭১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে জেলা প্রশাসন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলাম শনিবার আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন, মহানগর আওয়ামী লীগ উত্তরের সিনিয়র সহ সভাপতি, ওয়ার্ড সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

আরও পড়ুন

×