ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বরিশালে ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

বরিশালে ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত
×

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১২:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল জেলায় নতুন করে আরো ৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

শনিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৩ জন চিকিৎসকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ৮ জন, গৌরনদীতে ৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে এক জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক জন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন আগেই মারা গেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন

×