ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ার ৩ করোনা রোগী সুস্থের পথে

টুঙ্গিপাড়ার ৩ করোনা রোগী  সুস্থের পথে
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২০:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩ করোনা আক্রান্ত রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাদের গলাব্যাথা ও শরীরে জ্বর নেই। গত ৮-১০ দিনের চিকিৎসা, পরিচর্যা ও পরামর্শে তারা অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন। 

তিনি জানান, গত ১৫ এপ্রিল ওই ৩ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়। শুক্রবার তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এখানে ভর্তি ওই ৩ রোগীর নমুনা সংগ্রহ করে ফের ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হবে। নমুনা রিপোর্ট নেগেটিভ হলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

ডা. মো. জসীম উদ্দীন আরো বলেন, ঢাকা থেকে শিবচর হয়ে গত ৫ এপ্রিল  টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নের মুন্সিরচর গ্রামে নিজের বাড়িতে আসনে এক দম্পত্তি । পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠালে রিপোর্ট পজেটিভ হয়। ৯ এপ্রিল ওই দম্পত্তিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বেসরকারি ঔষুধ কোম্পানির এক কর্মী নায়নগঞ্জের কর্মস্থল থেকে পালিয়ে গত ৭ এপ্রিল  টুঙ্গিাপাড় উপজেলার গোপালপুর ইউনিয়নের সড়াইডাঙ্গা গ্রামের নিজের বাড়িতে আসেন। পরে তার করোনা পজেটিভ  হয়। গত ১১ এপ্রিল তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা, পরামর্শ ও আমাদের পরিচর্যায় তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাদের মনোবল অটুট রয়েছে। মানসিকভাবেও তারা রয়েছেন ফুরফুরে মেজাজে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় তাদের মুখে হাসি ফুটেছে। তারা হাসপতালে বাড়ির মতেই স্বাভাবিক খাবার খাচ্ছেন।

আরও পড়ুন

×