ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পুলিশের হাতে ধরা লক্ষ্মীপুরের পালানো করোনা রোগী

পুলিশের হাতে ধরা লক্ষ্মীপুরের পালানো করোনা রোগী
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২১:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়া সেই করোনা রোগী কার্তিক দাসকে ৮ ঘণ্টা পর আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আক্রান্ত ব্যাক্তি ফরিদগঞ্জ উপজেলার। 

শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যান কার্তিক দাস। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার জানান, কার্তিক দাসের করোনাভাইরাস পজেটিভ এলে আইইডিসিআর এর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ ইউএসসি এর তত্ত্বাবধায়নে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন

×