ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

সাবেক এমপিপুত্রের মৃত্যু করোনায় নয়, দাফন সম্পন্ন

সাবেক এমপিপুত্রের মৃত্যু করোনায় নয়, দাফন সম্পন্ন
×

আসিফ ইমরান খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাতীয় পার্টির সাবেক এমপি শহিদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খানের (৩৬) দাফন হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাটি গ্রামের কবরস্থানে। রোববার সকাল ৯টার পর বাগবাটি গ্রামে মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

নিহতের চাচা সিরাজগঞ্জের বেসরকারি এনজিও সংস্থা এনডিপির পরিচালক আলাউদ্দিন খান জানান, তার ভাতিজা ইমরান কানাডারও নাগরিক। তিনি সেখানেই থাকতেন। কিন্তু বিয়ের জন্য গত ফেব্রুয়ারি মাসে দেশে আসেন ইমরান। পরে গত শুক্রবার ঢাকার বাড়িতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে সাড়ে ৯টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দের) আসনের সাবেক সাংসদ শহিদুল ইসলাম খান ও কামারখন্দ বুলবুল নাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুলবুল নাহার বকুলের ছেলে আসিফ ইমরান খানের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, ইমরান নিহতের পর তার মামা কোয়েল তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক স্ট্যাটাস দেন। সেই পোস্টে তার ভাগিনার নিহতের কারণ হিসেবে করোনাভাইরাসের বিষয় উল্লেখ করেন। সেটি দেখে স্থানীয় অনেকেই একই ধরনের স্ট্যাটাস দেওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে স্ট্যাটাসটি সংশোধন করা হয়।

পরিবারের বরাদ দিয়ে ইমরানের চাচা আলাউদ্দিন খান দাবি করেন, নাড়িতে প্যাচ লেগে চিকিৎসাধীন অবস্থায় তার ভাতিজা মারা গেছেন। ইমরান করোনায় মারা যাননি। 

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, গলব্লাডারে স্টোন ব্লাস্ট হয়ে ইমরান মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।

আরও পড়ুন

×