ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পলাশে ইউপি চেয়ারম্যানসহ আরো ২ জন করোনায় আক্রান্ত

পলাশে ইউপি চেয়ারম্যানসহ আরো ২ জন করোনায় আক্রান্ত
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নরসিংদীর পলাশে শনিবার এক ইউপি চেয়ারম্যান ও তার গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৬ রোগী শনাক্ত হলো। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী।

আক্রান্ত ইউপি চেয়ারম্যানের বাড়ি জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এছাড়া ওই চেয়ারম্যানের বাড়ির গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা সন্দেহে বৃহস্পতিবার ওই ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যসহ গৃহকর্মীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে শনিবার সন্ধ্যায় তাদের ২ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ পুরো গ্রাম লকডাউন করা হয়েছে বলেও জানান ইউএনও। 

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, লকডাউন করা দুটি গ্রামের প্রবেশ পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রামে কারো খাদ্যসামগ্রী লাগলে পুলিশ ব্যবস্থা করবে।

এদিকে শুক্রবার শনাক্ত হওয়া ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের এক নারী স্বাস্থ্যকর্মীকে শনিবার রাত ৯টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিট না থাকায় তিনি গভীর রাতে আবার বাড়িতে ফিরে আসেন বলে জানান পরিবারের লোকজন। 

এ দিকে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তবে তাদের মধ্যে জেলার প্রথম করোনা রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের শামীম মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে ইউপি চেয়ারম্যানের ভাইসহ অপর তিনজন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। 

আরও পড়ুন

×