ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর ঝগড়া, প্রাণ গেল বাবার

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর ঝগড়া, প্রাণ গেল বাবার
×

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৫৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৫৮

সাতক্ষীরার পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বন্ধুর ঝগড়ার জেরে ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা শেষে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশার সঙ্গে তার দুই বন্ধুর কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি বাদশার বাবা ফারুক হোসেন জানান পর নয়ন ও লাকীকে বকাঝকা করেন। প্রতিশোধ নিতে নয়ন তার মামা রুবেল হোসেনকে ডাকেন। রুবেলসহ কয়েকজন ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে ফারুক হোসেনকে পেটান। এতে ফারুক হোসেন আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×