রামগতিতে করোনার উপসর্গ নিয়ে ঢাকাফেরত তরুণের মৃত্যু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ২৩:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. রাজীব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাজীব ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, ঢাকার একটি হোটেলে কাজ করতো রাজীব। সম্প্রতি সে ঢাকা থেকে বাড়িতে আসে। গত দুইদিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্টের সঙ্গে ডায়রিয়া দেখা দিলে রোববার রাতে তার মৃত্যু হয়।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য রাজীবের মৃতদেহের নমুনাসহ তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মৃত ওই তরুণের করোনার উপসর্গ থাকায় তার পরিবারের ১০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
