ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি কেনার অপরাধে অবরুদ্ধ ৩ পরিবার

জমি কেনার অপরাধে অবরুদ্ধ ৩ পরিবার
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৭:০৯

সিরাজগঞ্জের তাড়াশের বারুহাঁস ইউনিয়নের সড়াবাড়ী গ্রামে জমি কেনার অপরাধে তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত ১১ সেপ্টেম্বর থেকে পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় আছে।

জানা যায়, সড়াবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মো. আবদুস সালাম বাড়িসংলগ্ন ১০ শতাংশ জমি প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের কাছে বিক্রি করেন। জায়গাটি গত ১০ সেপ্টেম্বর তিনি ক্রেতার নামে রেজিস্ট্রি করে দেন। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন সালামের ভাই মো. মোস্তফা হোসেন।

এর পরদিনই তিনি ক্রেতা জাহাঙ্গীর হোসেন ও তাঁর আত্মীস্বজনের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে তিন পরিবারের ১১ সদস্য অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তারা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না।

ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জিয়াউর রহমান জিয়া বলেন, কোনোরকমে পায়ে হেঁটে চলাচলের মতো রাস্তাও নেই আমাদের। আমরা অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি।

বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা প্রসঙ্গে মোস্তফা হোসেন বলেন, প্রয়োজন ছিল তাই বেড়া দিয়েছি।

এ বিষয়ে বারুহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×