ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

এক থানায় ২৫ পুলিশ করোনা শনাক্ত

এক থানায় ২৫ পুলিশ করোনা শনাক্ত
×

ফাইল ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০১:১৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৪:৫২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার আরো ২০ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাছা থানায় ২৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে গাছা থানায় একজন অফিসারের করোনা শনাক্ত হয়। এরপর থানার বাবুর্চিসহ আরো ৪ জনের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। সোমবার নমুনা পরীক্ষায় গাছা থানার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি। থানা লকডাউন করা হয়েছে। 

তিন নারী সদস্য ছাড়া অন্য সবাই থানায় আইসোলেশনে আছেন বলে জানান তিনি।


আরও পড়ুন

×