পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০১:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে মো. আনোয়ার হোসেন তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত আনোয়ার হোসেন তালুকদারের বাড়ি সদর উপজেলার সেহাকঠি এলাকায় এবং তার বাড়িটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনোয়ার তালুকদার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যান তিনি।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনা উপসর্গ নিয়ে আনোয়ার তালুকদার নামে এক বৃদ্ধ চিকিৎসারত অবস্থায় মারা যান। তাকে নিয়ম অনুযায়ী দাফন করা হবে। তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
