ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

হরিণাকুণ্ডুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
×

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০১:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নাজমুল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত ওই যুবক উপজেলার গোপিনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

অভিযোগে ওই স্কুলছাত্রীর মা জানান, গত শুক্রবার দুপুরে তার মেয়ে বাবার সঙ্গে গ্রামের মাঠে কাজ করতে যায়। কাজ শেষে সে একা বাড়ি ফেরার সময় অভিযুক্ত নাজমুল জোর করে তার হাত ও মুখ চেপে ধরে মাঠের পান বরজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে তার মেয়ের জামাকাপড় ছিড়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যান। 

ভুক্তভোগী স্কুলছাত্রীর বোন অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় এ ঘটনার মীমাংসার জন্য তারা হুমকি দিচ্ছে। 

অভিযুক্ত নাজমুলের বাবা আক্তার হোসেন জানান, ঘটনাটি মিথ্যা। সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে। 

জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×