টঙ্গীতে কারখানায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০২:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ ও বিকেএমইএ'র সিন্ধান্ত অনুযায়ী কারখানায় বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাঁটাইয়ের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর তিস্তা গেইট এলাকায় স্পেক্ট্রা সোয়েটার লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা এ দাবি জানিয়ে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়িও ভাংচুর করেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেওয়ার কথা ছিল। দুপুরে মার্চ মাসের বেতন বকেয়া পরিশোধ না করায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি ক্রাইম (দক্ষিণ) মো. শাহদাত হোসেন বলেন, শ্রমিকরা বিকাশের মাধ্যামে বেতন পাওয়ার আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
