ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

সাতক্ষীরায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

সাতক্ষীরায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সাতক্ষীরায় করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে নৈশপ্রহরী আব্দুর রহিম ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে কলেজ শিক্ষক রেজাউল করিম। মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তাদের দু'জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাজা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ওই কলেজ শিক্ষকের বাড়িটি লকডাউন করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নৈশপ্রহরী আব্দুর রহিমের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×