কমলনগরে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের
কমলনগরে বিদুৎস্পর্শে মো. ছিদ্দিক উল্যাহ
(৬৫) নামে এক বৃদ্ধের
মৃত্যু হয়েছে।
সোমবার
রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
এএইচএম আহসান উল্যাহ হিরন
জানান, নিজ বসতঘরে বৈদ্যুতিক
বাতি লাগাচ্ছিলেন ছিদ্দিক উল্যাহ। ওই
সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত
হয়ে তিনি গুরুতর আহত
হন। পরে
স্বজনরা তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল
করিম রাজীব জানান, হাসপাতালে
নেওয়ার আগেই ওই বৃদ্ধ
মারা যান।
