ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চরভদ্রাসনে ঢাকাফেরত গৃহবধূর করোনা শনাক্ত

চরভদ্রাসনে  ঢাকাফেরত গৃহবধূর করোনা শনাক্ত
×

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের চরভদ্রাসনে ঢাকাফেরত এক গৃহবধুর করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় সোমবার রাত ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে বালিয়া ডাঙ্গী গ্রামে তার  শ্বশুরটি বাড়িটি লকডাউন করে দেয় প্রশাসণ।
চরভদ্রাসনের উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার নের্তৃত্বে তথ্যটি বাড়িটি লকডাউন করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ও থানা পরিদর্শক(তদন্ত) মো. আব্দুল গাফফার।
ডা.হাফিজুর রহমান জানান, গত শুক্রবার ওই গৃহবধু ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বালিয়া ডাঙ্গী গ্রামে তার শ্বশুর বাড়িতে  আসেন। খবর পেয়ে তাকে কোয়ারেন্টাইনে  থাকার নির্দেশ দেয় প্রশাসন। রোববার তার নমুনা পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হলে রিপোর্ট করোনা পজেটিভ আসে।  পরে সোমবার রাত ১১ টার দিকে ওই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।  তিনি বলেন, মঙ্গলবার সকালে ওই গৃহবধূর পরিবারের আরও ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুরের পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা জানান, ২১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চরভদ্রাসন উপজেলা থেকে মোট ৩৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে ।এদের মধ্যে ২২জনের করোনা নেগেটিভ ও এক জনের পজেটিভ এসেছে। এছাড়া ১৫জনের রিপোর্ট পর্যায়ক্রমে হাতে আসবে ।
উপজেলা  নির্বাহী কর্মকতা জেসমিন সুলতানা জানান, চরভদ্রাসনে এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত হলো। পরিবারের সকল সদস্যের কোয়ারেইন্টাইন নিশ্চিত করতে ও সংক্রমণ রোধে আক্রান্ত নারীর বাড়িটি লকডাউন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×