ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বগুড়ায় আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু

বগুড়ায় আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৪:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় আইসোলেশনে থাকা ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই যুবকের বাড়ি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায়। গত ১৮ এপ্রিল করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জ্বর, কাশি ও শ্বা কষ্টের সমস্যা নিয়ে গত ১৭ এপ্রিল সন্ধ্যার দিকে প্রথমে ওই যুবক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। তবে করোনা উপসর্গ থাকায় তাকে সেখান থেকে রাত ১০টার দিকে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত তার করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তিনি বলেন, স্বজনদের কাছে শুনেছি যুবকটি শহরের সাতমাথা এলাকায় চটপটি বিক্রি করতেন।

আরও পড়ুন

×