ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২

রূপগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২
×

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৫:৩৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোষ্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশালের সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনাস্থলে সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত ও একজন যাত্রী গুরুতর আহত হন। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×