ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

টেকনাফে ঢাকা ফেরত আরও একজনের করোনা শনাক্ত

টেকনাফে ঢাকা ফেরত আরও একজনের করোনা শনাক্ত
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৬:০৯

কক্সবাজারের টেকনাফে ঢাকা ফেরত আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংঙ্গা ঘোনা এলাকার বাসিন্দা। তার বয়স ৪৫ বছর। তিনি ঢাকা থেকে গত ১০দিন আগে টেকনাফে ফিরে আসেন। এর আগে গত রোববার টেকনাফে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। 

বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার ফল পাওয়ার পর এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। বুধবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংঙ্গা ঘোনা এলাকার এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। 

তিনি বলেন, বুধবার সকালে ওই ব্যক্তিসহ পাঁচজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এতে এক জনের করোনা পজেটিভ রির্পোট আসে। তাকে আইসোলেশনে রাখার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হবে। 


আরও পড়ুন

×