ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

আলফাডাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আলফাডাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
×

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৬:৩৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকতে সরকারের আহ্বারে মধ্যেই বৃহস্পতিবার সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া ও পানাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মতিন মোল্লা, আনোয়ার মোল্লা, নাজিম মোল্লা, মমিনূর মোল্লা, সবুজ শেখ, এসকেন্দার শেখ, বরকত উল্লাহ, শেখ আলম ও আইয়ুব আলীকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবারে পাশ্ববর্তী বাজড়া গ্রামের একজন যুবকের সাথে পানাইল গ্রামের লোকজনের গণ্ডগোল হলে তাকে ধাওয়া করলে তিনি সাতবাড়িয়া গ্রামে গফফার মোল্লার বাড়িতে আশ্রয় নেন।এরই জেরে বৃহস্পতিবার সকালে পানাইল গ্রামের বদিয়ার শেখের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন আতর্কিতে সাতবাড়িয়া গ্রামের লোকজনের ওপর হামলা চালায় বাড়িঘর ভাংচুর করেন। এক পর্যায় উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অনন্ত ১৫ জন আহত হন।

এ ঘটনায় বদিয়ার শেখ বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত না বরং এই গণ্ডগোল ঠেকানোর জন্য চেষ্টা করেছি।

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×