ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

রংপুরে কাবিখার চালসহ ইউপি মেম্বার গ্রেফতার

রংপুরে কাবিখার চালসহ ইউপি মেম্বার গ্রেফতার
×

রংপুর অফিস

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৭:৫৩

রংপুরে কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) চাল উদ্ধারসহ যুবলীগ নেতা ইউপি মেম্বার আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়ায় উপজেলার রাজেন্দ্রপুর বাজারের একটি চাতাল থেকে কালেবাজারে বিক্রি করার উদ্দেশ্যে চাল প্রক্রিয়া করার সময় পুলিশ কাবিখার ২ টন ৭৯০ কেজি চাল উদ্ধার করে। 

কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কাবিখার চাল কালোবাজারের বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার রাজেন্দ্রপুর বাজারের পুস্প নামে এক ব্যক্তির চাতালে অভিযান চালায় পুলিশ। কালোবাজারে সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে কাবিখা লেখা সমৃদ্ধ চালের বস্তা পাল্টানো অবস্থায় পুলিশ হাতে নাতে ইউপি সদস্য আশরাফুলকে গ্রেফতার করে।

 কাউনিয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা অভিযান চালিয়ে কাবিখার চাল উদ্ধারসহ ওই ইউপি সদস্যকে গ্রেফতার করি। অভিযুক্তের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। 

আরও পড়ুন

×