রংপুর বিভাগে নতুন ৭ জনের করোনা শনাক্ত
রংপুর অফিস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৮:৩৩
রংপুর বিভাগের ৩ জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তারা হলেন-রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকার রিনা আরা চৌধুরী (৫৫), কারমাইকেল কলেজ এলাকার মেরিন (৩০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স তারজিনা খাতুন (৩০), মিঠাপুকুর উপজেলার খোকন (৫), পীরগঞ্জ উপজেলার রশিদ (১৮), কুড়িগ্রামের রৌমারী উপজেলার নুর ইসলাম (৩০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার রাকিব ইসলাম (১৯)।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, দুই দফায় পরীক্ষায় ১৮৮ জন করোনায় আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন।
