ঝড়ে গাছচাপায় কিশোরীর মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৮:৪৩
মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে শারমিন আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঝড়ে ওই কিশোরীর বাবা আবু হানিফ ও কাইয়ুম নামের এক প্রতিবেশী আহত হয়েছেন। বৃস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আইনুদ্দিন জানান, ঝড়ের সময় ওই কিশোরী বাড়ির বাইরে ছিল। এসময় একটি নারিকেল গাছের চাপায় তার মৃত্যু হয়। এতে আহত হয় তার বাবা আবু হানিফ ও প্রতিবেশী কাইয়ুম।
তিনি আরো জানান, ঝড়ে কলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- দৌলতপুর
- কালবৈশাখী ঝড়
