খুলনায় বজ্রপাতে কৃষক নিহত
×
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:১৬
খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ডুমুরিয়ার উলা গ্রামে ঘেরের পাশের সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন তিনি। শফিকুল ইসলাম ওই গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে।
ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় ঘেরের পাশের সবজি ক্ষেতে কাজ করছিলেন শফিকুল। এ সময় বজ্রপাতে নিহত হন তিনি। তার ছোট এক ছেলে ও স্ত্রী রয়েছে।
