সিলেটে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:২৭
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার কয়েখ ঘণ্টার মধ্যে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। এ দিন বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেরার বাসিন্দা (৫০) এই ব্যক্তিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এই ব্যক্তির জ্বর-সর্দি ছিল বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, মারা যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।
বড়লেখা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. সুশান্ত
