ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজশাহীতে রেলের তেল চুরি, ৩ কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহীতে রেলের তেল চুরি, ৩ কর্মকর্তা গ্রেপ্তার
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:৩৯

রাজশাহীতে রেলের তেল চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক কর্মকর্তাকে সাসপেন্ড করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। জব্দ করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি লরি। বৃহস্পতিবার স্টেশনের ভেতরে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- যমুনা অয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, কর্মচারী মুকুল আলী ও লরির হেলপার ইলিয়াস হোসেন।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, ট্রেনের পাওয়ার কার নিয়মিত কিছু সময়ের জন্য চালু রাখতে ২০ এপ্রিল ৩০ হাজার লিটার তেল আসে। কিন্তু সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসান সেই তেল একটি চক্রের মাধ্যমে পাচার করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে পাঁচ হাজার লিটার তেল চুরির সময় রেলের নিরাপত্তা সদস্যরা আমজাদ, মুকুল ও ইলিয়াসকে হাতেনাতে ধরে ফেলেন।

রাজশাহী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আহসান হাবিব বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আশরাফুল ইসলাম নামে আরও একজন পলাতক রয়েছে।

আরও পড়ুন

×