সাইকেলে থাকা ২ কিশোরকে পিষে মারলো কাউন্সিলরের জিপ
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:৪২
এক পৌর কাউন্সিলরের জিপ গাড়ির চাপায় কিশোরগঞ্জের বাজিতপুরে বাইসাইকেল আরোহী বায়েজিদ (৯) নামে এক শিশু ও নাদিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাজিতপুর উপজেলার উজানচর-সরারচর সড়কের সুলতানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে বায়েজিদ উপজেলার পিরিজপুর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে এবং নাদিম একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে নাদিম ও বায়েজিদ বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক আসা একটি জিপ গাড়ি বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বায়জিদের নিহত হয় এবং নাদিম গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নাদিমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথে সে মারা যায়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বাজিতপুর
- সড়ক দুর্ঘটনা
