উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত
×
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৯:৪৫
উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আইয়ুব আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী উপজেলার খাদুলী গ্রামের দারোগ সরকারের ছেলে।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর লিটন জানান, ঘটনার সময় আইয়ুব তার ধানের ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝড়ের মধ্যে বজ্রপাতে নিহত হন তিনি।
