গারো পাহাড়ে তীর্থ উৎসব ঘিরে আনন্দ-উচ্ছ্বাস
ফাতেমা রানীর তীর্থ উৎসব উপলক্ষে মা মারিয়ার মূর্তির পাদদেশ পরিচ্ছন্নতায় ব্যস্ত দুই কর্মী। সোমবার নালিতাবাড়ীর বারমারি সাধু লিওর ধর্মপল্লি থেকে ছবিটি তোলা -সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১১:১৭
‘সিনোডাল-মণ্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণকর্মে ফাতেমা রানী মা মারিয়া’– এই মূল সুরের ওপর ভিত্তি করে শেরপুরের গারো পাহাড়ে ২৬ ও ২৭ অক্টোবর শুরু হতে যাচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। এ উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস। ইতোমধ্যে বার্ষিক এ তীর্থ উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। আয়োজকদের আশা, লাখো পুণ্যার্থীর মিলন ঘটবে এই উৎসবে।
রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি জানান, এবারের তীর্থ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মেঘালয় রাজ্যের তুরা ধর্ম প্রদেশের ফাদার টমাস মানকিন। এএসপি (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
- বিষয় :
- গারো পাহাড়
- তীর্থ উৎসব
