ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে শাড়ি বিতরণ হা-মীম গ্রুপের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে শাড়ি বিতরণ হা-মীম গ্রুপের
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৫:১২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১৫:১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে হা-মীম গ্রুপ। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের পক্ষ থেকে ৩০০টি শাড়ি ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুরবরানন্দ স্থানীয় দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ শুরু করেন। এসময় তাঁর সাথে ছিলেন হা-মীম গ্রুপের পরিচালক মো. বেলাল হোসেন ও প্রতিনিধি অনুপ কৃষ্ণ ঘোষ গোপী।

অনুপ কৃষ্ণ ঘোষ বলেন, মঙ্গলবার ১০ জনের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বাকিগুলো স্লিপের মাধ্যমে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আরও পড়ুন

×