ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০২:৩৪

করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন খুমেকের করেনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

তিনি জানান, শিশুটি শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল এবং তাকে আইসোশেন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটি করোনা আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

খুমেক সূত্রে জানা গেছে, শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়।

আরও পড়ুন

×