ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ববি কর্মকর্তাদের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ববি কর্মকর্তাদের অনুদান
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২০ | ০২:৩৯

করোনা বিপর্যয় মোকাবিলায় গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও সহায়তা তহবিলে একদিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তারা।

বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন কর্মকর্তা পরিষদের সভাপতি মিজানুর রহমান। 

এর আগে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা তাদের একদিনের বেতনের অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেবার উদ্যোগ নিয়েছিলেন৷    

এ ব্যাপারে সেখানকার কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, আমরা প্রথমে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের সাহায্যার্থে নিজেদের বেতনের টাকায় একটি তহবিল গঠন করেছিলাম। তারপর আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেই। জাতির এই সংকটময় সময়ে ছোট পরিসরে হলেও পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।


আরও পড়ুন

×