ডিমলায় অগ্নিকাণ্ডে ২৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ডিমলা(নীলফামারী)সংবাদদাতা
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৩:৩৮ | আপডেট: ০২ মে ২০২০ | ০৩:৪২
নীলফামারীর ডিমলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের চাপানী বাজারে এ ঘটনা ঘটে।
ঝুনাগাছচাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাজারের মুদি ব্যবসায়ী সইমুদ্দিনের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর পর ডিমলা এবং জলঢাকা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
- বিষয় :
- নীলফামারী
- অগ্নিকাণ্ড
- ব্যবসা প্রতিষ্ঠান
- পুড়ে ছাই