ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পলাশে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

পলাশে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
×

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৩:৪২

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত নূর মোহাম্মদ (৫০) করোনায় আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।  

মৃত নুর মোহাম্মদের একজন ভাইয়েরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১০ রোগী শনাক্ত হলো। 

বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, অপর করোনা শনাক্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভাল থাকায় তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবেন না এবং কেউ প্রবেশ করবেন না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।

নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নূর মোহাম্মদ করোনা পজিটিভ হয়ে বৃহস্পতিবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। 

উল্লেখ্য,নরসিংদী জেলায় এর আগে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ৩০ এপ্রিল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে একজন, ২০ এপ্রিল মাধবদীর পুরানচরে একজন ও সদর উপজেলার ভাগদী মহল্লায় একজন। পলাশ উপজেলায় এ পর্ষন্ত ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে উপজেলার জিনারদী  ইউনিয়নের চেয়ারম্যানসহ ৬ জন, ঘোড়াশাল পৌর এলাকায় ২ জন, ডাংগা ইউনিয়নে ১ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।


আরও পড়ুন

×