লৌহজংয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
×
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৪:০৮
মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনের নের্তৃত্বে হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের ৪২ শতাংশ জমির ধান কেটে দিয়েছে নেতাকর্মীরা।
কৃষক মানিক জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার জন্য তিনি ছাত্রলীগের সহযোগিতা চান। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাড়া দিয়ে তার নেতাকর্মীদের নিয়ে কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দেন। কৃষক মানিক বলেন, ‘উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি দারুণ খুশি। সংকটের সময় তাদের এ সহায়তা আমার মনে থাকবে।’
ধান কাটার সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমনের সঙ্গে জেলা ছাত্রলীগের উপস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের শিকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পারভেজ, সজিব, রবিন, পারভেজ উজ্জ্বল, হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

- বিষয় :
- লৌহজং
- কৃষকের ধান
- ছাত্রলীগ