ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কালীগঞ্জে কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিলেন শিক্ষকরা

কালীগঞ্জে কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিলেন শিক্ষকরা
×

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৪:৪২

গাজীপুরের কালীগঞ্জে করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন শিক্ষকরা। শনিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামে ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানের নেতৃত্বে সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন।
কৃষক আফজাল সিকদার জানান, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না। জমিতে নষ্ট হচ্ছিল ফসল । তিনি বলেন, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্রদের নিয়ে যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন, তা কখনও ভুলবার নয়।
প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান বলেন, লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়ে উপজেলার কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছেন না। কৃষকদের সুবিধার্থে জমির ধান কাটার এই কার্যক্রম তুমলিয়া ইউনিয়নে  অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×