সমকাল সুহৃদ-ওসাকার উদ্যোগে ঈশ্বরদীতে ১শ’ পরিবার পেল খাদ্যসামগ্রী
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৫:৫৪ | আপডেট: ০২ মে ২০২০ | ০৭:৫১
ঈশ্বরদীর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওসাকা’ ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখা’র যৌথ উদ্যোগে এবার ঈশ্বরদীর প্রায় ১শ’ দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এক মাসের খাদ্য সামগ্রী।
শুক্র ও শনিবার ওসাকার সহায়তায় সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার উদ্যোগে এসব পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, লবণ, তেল, সাবান, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ঈশ্বরদী শহরের স্টেশন রোডের নৈশ প্রহরী, রিকশাচালক, চা দোকানী, বেকার হয়ে পড়া গৃহকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।
ওসাকার নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ জানান, এবছরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওসাকার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে সেই অনুষ্ঠানের বাজেট দিয়ে করোনাভাইরাস জনিত সংকটকালে ঈশ্বরদী ও পাবনার আড়াই হাজার দুঃস্থ পরিবারের পাশে থাকার প্রয়াস স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার মাধ্যমে ঈশ্বরদীর এই দুঃস্থ পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
সমকাল সুহৃদ সমাবেশের ঈশ্বরদী শাখার সভাপতি আর.কে.বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ ও সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার এই কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন বলেও জানান তিনি।
- বিষয় :
- ওসাকা’
- সমকাল সুহৃদ
- করোনা
- খাদ্যসামগ্রী