চিলমারীতে ধান কাটা নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫
আহত হুমায়ুন কবীর- সমকাল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:০৭
কুড়িগ্রামের চিলমারীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার পুর্ব মাচাবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মান্নান (৭০), সাংবাদিক হুমায়ুন কবীর (৪৫), মাইদুল ইসলাম (৩৫), মাজেদুল ইসলাম (২২) ও খায়রুল আলমকে(৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার ভোরে চিলমারীর থানাহাট ইউনিয়নের পুর্ব মাচাবান্দা গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের জমিতে তার প্রতিপক্ষ প্রয়াত কফিল উদ্দিনের ছেলে আবু সামা মো. জাহেদুল ইসলাম লোকজন নিয়ে ধান কাটা শুরু করেন।
জমিনর ধান কাটার খবর পেয়ে আব্দুল মান্নান নিষেধ করলে প্রতিপক্ষ আবু সামা নারীসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আব্দুল মান্নানের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে আব্দুল মান্নানের ডানহাত ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে আব্দুল মান্নানের চার সন্তান এগিয়ে আসলে লাঠিসহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরও হামলা চালানো হয়
এক পর্যায়ে ঘটনাস্থলে উ্রপস্থিতি দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবীরেরমাথায় আঘাত লাগলে তিনি আহত হন। তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও অন্যদের শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম সমকালকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- চিলমারী