নাটোরের সিংড়ায় মৃত নুরুদ্দীন করোনায় আক্রান্ত ছিলেন
ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:১১
নাটোরের সিংড়া পৌর এলাকার হাজীপাড়ার মৃত নুরুদ্দীন (৬৫) করোনায় আক্রান্ত ছিলেন।
শনিবার রাজহশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য স্বাক্ষরিত আইইডিসিআরের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
সিংড়া উপজেলা প্রশাসন জানায়, ২০শে এপ্রিল তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান আইইডিসিআরের প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুদ্দীনের মৃত্যুর পর সংগৃহীত নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, মৃত নুরুদ্দিনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
- বিষয় :
- করোনা
- করোনায় আক্রান্ত