ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মাগুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মাগুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
×

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:১৪

মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শনিবার মাগুরা সদর থানায় মামলা হয়েছে। গৃহবধূকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার গৃহবধূর বাবা মামলায় অভিযোগ করেছেন, তার  মেয়ে বৃহস্পতিবার সেহেরির সময় রান্নার কাজ করছিলেন। এ সময় একই এলাকার তাইজেল মোল্যার ছেলে রিপন তাকে জোরপূর্বক সেখান থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মাগুরা সদর অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো কয়েকজনের নামে পৃথক ধারায় মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ দিকে এলাকার একটি সুত্র থেকে জানা গেছে, রিপনের সাথে ওই গৃহবধূর পরকীয়ার সম্পর্ক চলছিল। যা নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে বৃহস্পতিবার বিয়ের দাবিতে ওই গৃহবধূ রিপনের বাড়িতে গিয়ে ওঠে। এ সময় সে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়।                                                

আরও পড়ুন

×