ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আমতলীতে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত একজন

আমতলীতে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত একজন
×

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:২৩

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনায় আক্রান্ত এক ব্যক্তি।

শনিবার উপজেলা কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্র  উপজেলার পান কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইটভাটার ওই শ্রমিক। তাকে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ওই ব্যক্তি গত ১৬ এপ্রিল ডায়েরিয়া নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পাঠিয়ে দেয়।

২১ এপ্রিল বিকেলে আসা তারনমুনা প্রতিবেদন তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।ওই সময় থেকেই তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

গত বুধবার তার পুনরায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তৃতীয়ফায় বৃহস্পতিবার তার নমুনা ঢাকায় পাঠানো হয়। তৃতীয় দফায়ও শুক্রবার রাতে তার নমুনা প্রতিবেন নেগেটিভ আসে।

এরপর শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য প্রশাসন তাকে সুস্থতার ছাড়পত্র দেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ  থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী, আবাসিক মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক চৌধুরী, ডা. মোর্শ্বেদ আলম, ডা. শারমিন সুলতানা, সেবিকা জাকেরা সুলতানা, শান্তা ইসলাম ও আখি আক্তার।

এই প্রথম আমতলী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরায় এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তির স্ত্রী বলেন, আল্লায় মোর স্বামীরে বাচাইছে। মুই ব্যবাক্কের লইগ্যা দোয়া হরমু। ডাক্তারেরা মোর স্বামীতে এ্যাকছের যতন হরছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ইটভাটার শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলার এই প্রথম কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

আরও পড়ুন

×